পিকআপের ধাক্কায় কিশোর নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে গতকাল রোববার সন্ধ্যায় পিকআপ ভ্যানের ধাক্কায় বাবু নামের এক কিশোর নিহত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, রায়েরবাগের পুনম সিনেমা হল এলাকায় পরিবারের সঙ্গে থাকত বাবু। তার বাবার নাম ফয়জুল আলী। এলাকার একটি জালিব্যাগ তৈরির কারখানায় কাজ করত সে। সন্ধ্যা ছয়টার দিকে রায়েরবাগে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তার মা সহর বানু, ভাই ইমরানসহ লোকজন রাত সোয়া আটটার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। পরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিন ভাই ও তিন বোনের মধ্যে বাবু সবার ছোট।