পিকআপের ধাক্কায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় নবাব মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। আরেক যুবক আহত হয়েছেন। নিহত যুবকের বাড়ি উপজেলার ঝাউশী গ্রামে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে বাড়ি ফেরার পথে ঝাউশী ও বাগড়া এলাকার মাঝামাঝি স্থানে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নবাব মিয়ার (২৫) মৃত্যু হয়।