পিকআপের ধাক্কায় প্রাণ গেল তিনজনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে পীরগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁরা তিনজনই ছিলেন গরু ব্যবসায়ী।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার গোসাইজানি সেতুর কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চকনদী গ্রামের হাফিজার রহমান (৫২), বাবুল মিয়া (৪২) এবং নিজপাড়া গ্রামের নুরুল ইসলাম (৫২)।
অটোচালক আবদুল বারী সামান্য আহত হয়েছেন। পিকআপের চালক পালিয়ে গেছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, যাত্রীবোঝাই একটি বাস অপর একটি পিকআপকে ধাক্কা দিলে পিকআপটি ছিটকে অটোরিকশার ওপর গিয়ে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আর পিকআপকে ধাক্কা দেওয়া বাসটি আটক করা সম্ভব হয়নি।