পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শেফা পারভিন (৬)। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা চৌমহনীতে একটি পিকআপের ধাক্কায় তার মৃত্যু হয়। তার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার ঠাকুরা গ্রামে। নিহত শিশুর স্বজনেরা জানান, বৃহস্পতিবার শ্বশুরবাড়ি মনিরামপুর উপজেলার ঠাকুরা গ্রাম থেকে আয়শা খাতুন সাতক্ষীরার কালীগঞ্জের বাগ নলতা গ্রামে ভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। সঙ্গে নিয়ে আসেন একমাত্র মেয়ে শেফা পারভিনকে। গতকাল বেলা ১১টার দিকে আয়শা খাতুন সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের নলতা চৌমহনীতে শেফাকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সাতক্ষীরাগামী মাছবাহী একটি পিকআপ ধাক্কা দিলে শেফা ঘটনাস্থলেই নিহত হয়।