পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাতুয়াইল এলাকায় গতকাল বুধবার সকালে পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলো: রকিবুল ইসলাম রকি (৬) ও পিকআপের চালক আবদুল খালেক (৪৫)। দুর্ঘটনার সময় শিশু রকিকে কোলে নিয়ে তার মা পিকআপ চালকের পাশের আসনে বসেছিলেন। শিশুটির মা-বাবা শেরেবাংলা নগরের একটি বস্তিতে থাকতেন। গতকাল সকালে ওই বস্তি ছেড়ে মালপত্র ভাড়া করা পিকআপে নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দির পাটগাছিয়ায় যাচ্ছিলেন।এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) অবনী শংকর রায় বলেন, চালক পালিয়ে গেছে। বাসটি আটক করা হয়েছে।