পিকআপ-ট্রাকের সংঘর্ষে তিন কিশোর নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় গতকাল সোমবার ভোরে যাত্রীবাহী পিকআপ ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন।
নিহত কিশোরেরা হলো শুভ (১৭), রাহাত ( ১৬) ও রফিক (১৭)। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা-মাওয়া মহাসড়কের হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ডেরিক স্টেফান কুইয়া বলেন, মাওয়া থেকে ঢাকাগামী পিকআপের সঙ্গে মাওয়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে পিকআপের ১৭ যাত্রী আহত হয়। আহত যাত্রীদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। আহত কিশোরদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজন মারা যায়। তাদের বাড়ি ঢাকার শনির আখড়া এলাকায়।