পিকনিকের বাস থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলার কলাগাছী পল্লী উন্নয়ন নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বনভোজনের গাড়ি থেকে ছিটকে পড়ে মাসুদ রানা (১০) নামের এক ছাত্র মারা গেছে। সে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার সাতক্ষীরার মন্টু মিয়ার বাগানবাড়িতে বনভোজন শেষে ফেরার পথে কেশবপুরের সুফলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের কাছে রাত নয়টার দিকে বনভোজনের গাড়ির দরজা থেকে ছিটকে পড়ে যায় মাসুদ।