পিকেটারদের ঢিলে আহত চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পিকেটারদের ছোড়া ঢিলের আঘাতে আহত কাভার্ডভ্যানচালক মাহবুব আলম (৩০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মাহবুবের স্বজন মো. সোহেল জানান, তিনি বরগুনার আমতলীর বেলাল মিয়ার ছেলে। মাহবুবের স্ত্রী ও এক ছেলে রয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ঢাকা থেকে কাভার্ডভ্যানে করে মালামাল নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে পিকেটাররা ঢিল ছোড়ে। ঢিলটি মাহবুবের মাথায় লাগলে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।