পিকেটারদের হাতে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে গতকাল রোববার হরতাল চলাকালে পিকেটাররা দুই তরুণকে ৯৫ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পৌর শহরের হকসাহেবের মোড়ে এ ঘটনা ঘটে। আটক হওয়া দুজন হলেন রংপুরের সদর উপজেলার ধাপ শিমুলবাগ গ্রামের মোহন মিয়া ও সাজ্জাদ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে পৌর শহরের বিভিন্ন স্থানে হরতাল-সমর্থকেরা পিকেটিং করছিলেন। দুপুরের দিকে পৌর শহরের হকসাহেবের মোড় দিয়ে যাওয়ার সময় তাঁরা একটি মোটরসাইকেলের গতিরোধ করেন। তখন মোটরসাইকেল আরোহী ওই দুই তরুণের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে এক আরোহীর শরীর থেকে এক বোতল ফেনসিডিল মাটিতে পড়ে যায়। তাঁরা ওই দুই আরোহীর দেহ তল্লাশি করে ৯৫ বোতল ফেনসিডিল পান।