পিকেটারের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় হরতাল চলাকালে ভাঙচুরের অভিযোগে গতকাল মঙ্গলবার রাসেল হোসেন (৩০) নামের এক পিকেটারকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাবনা সদর থানার এসআই ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা অফিস