পিকেটারের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে হরতালের সমর্থনে পিকেটিং ও গাড়িতে অগ্নিসংযোগের সময় আটক এক পিকেটারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আলী আজগরের বাড়ি (২২) সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের সময় আটক করা হয় শিবির কর্মী আলী আজগরকে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম ওই দণ্ডাদেশ দেন।