পিকেটিং করা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে পিকেটিং করা নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ হাট এলাকায় গতকাল মঙ্গলবার বিএনপির দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপিতে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। এর এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন। অপর পক্ষের নেতৃত্ব দেন যুগ্ম আহ্বায়ক মোকাব্বের হোসেন। গতকাল হরতালে পিকেটিং করা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে মহড়া দেন।
শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।