পিচমকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার জামায়াত নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ইতালীয় নাগরিক চিকিৎসক ও ধর্মযাজক পিয়েরো পিচমকে গুলি করে আহত করার ঘটনায় গ্রেপ্তার হওয়া দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সদর আমলি আদালতে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ শুক্রবার বিকেলে তাঁকে দিনাজপুর জেলা কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত বুধবার সকালে দিনাজপুর শহরে দুর্বৃত্তরা পিয়েরোকে গুলি করে। বুধবার বিকেলেই সন্দেহভাজন হিসেবে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।