পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল রোববার ‘পিছিয়ে পড়া মানুষের পাশে আমরা সবাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য গণসংগঠন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এর আয়োজন করে আরডিআরএস বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখা। মতবিনিময় সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে পরিচ্ছন্নতাকর্মী পপি রানী, রূপলাল; কুমার শ্রেণির কার্ত্তিক কুমার; নরসুন্দর সুজন চন্দ্র শীল ও জেলে সম্প্রদায়ের তপন বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন। তাঁরা তাঁদের নামে খাসজমি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও দুস্থদের কার্ড বরাদ্দ দেওয়ার দাবি জানান। এতে প্রধান অতিথি ছিলেন সদরের ইউএনও শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন আরডিআরএসের লালমনিরহাট জেলা শাখার প্রকল্প ব্যবস্থাপক মাইদুল ইসলাম।