পিছিয়ে পড়েছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডের এবারের এসএসসির ফলাফলে রংপুরের প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়েছে। রংপুরের ইংরেজি মাধ্যমের দ্য মিলিনিয়াম স্টারস-এর ৪৫ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ ও রংপুর ক্যাডেট কলেজের ৪৯ জন জিপিএ-৫ পেয়ে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। রংপুর ক্যাডেট কলেজ গতবার বোর্ডে দ্বিতীয়-সেরা হয়েছিল।রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ২৯৬ জন পরীক্ষার্থীর ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে বোর্ডে চতুর্থ স্থান অধিকার করেছে। গত বছর প্রতিষ্ঠানটি প্রথম স্থান অধিকার করেছিল। রংপুর জিলা স্কুল ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৯ জন জিপিএ-৫ পেয়ে বোর্ডে অষ্টম হয়েছে। গত বছর প্রতিষ্ঠানটির অবস্থান ছিল বোর্ডে চতুর্থ। রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবার ১২তম স্থান অর্জন করেছে। গত বছর প্রতিষ্ঠানটি অষ্টম স্থানে ছিল। বীর উত্তম শহীদ সামাদ স্কুল ২০তম স্থান অধিকার করেছে। গত বছর ১৮তম স্থানে ছিল শিক্ষাপ্রতিষ্ঠানটি।