পিছিয়ে বিটিভি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানের গুণগত মানের দিক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেলের তুলনায় সরকারনিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পিছিয়ে আছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই মত দেওয়া হয়। কমিটি অনুষ্ঠানের মান বাড়ানোর জন্য বিটিভিকে সুপারিশ করেছে। জানতে চাইলে কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ প্রথম আলোকে বলেন, বেসরকারি টেলিভিশনে যারা কাজ করে, তারা কেউ বিদেশ থেকে আসেনি। তারা যদি উন্নতমানের দর্শকপ্রিয় অনুষ্ঠান করতে পারে, তবে বিটিভি কেন পারবে না?