পিজিআরকে নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকার আহ্বান রাষ্ট্রপতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে (পিজিআর) নেতৃত্বের বিন্যাসের প্রতি আস্থাশীল থেকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন এবং রেজিমেন্টের মান বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।
গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিজিআরের দরবারে বক্তৃতাকালে রাষ্ট্রপতি বলেন, ‘দেশ ও জাতি আপনাদের ওপর যে মহান দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্ব পালনে যেকোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে আপনাদের চিরস্মরণীয় করে রাখবে।’