পিজিসিএল কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক আশরাফুল আমিনসহ পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি।
নিয়ম ভেঙে ৪০টি বাড়িতে সংযোগের অনুমতি না দেওয়ায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির রাজশাহীর কার্যালয়ে গত বৃহস্পতিবারের হামলা ও ভাঙচুরের ঘটনায় এ মামলা করা হয়েছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির রাজশাহীর কার্যালয়ের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা তোফায়েল আহমেদ মামলাটি করেন। আটক মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক আশরাফুল আমিনসহ অজ্ঞাতনামা পাঁচজনকে মামলায় আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, এ মামলায় আশরাফুল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।