পিজিসিএলের এমডি ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনিসুল হককে ওএসডি করা হয়েছে। ৪ আগস্ট পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়। গতকাল বুধবার পত্রটি সিরাজগঞ্জের পিজিসিএলের সদর দপ্তরে পৌঁছায়।
পত্রে উল্লেখ করা হয়, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত আনিসুল হক পেট্রোবাংলার পরিচালকের (পিএসসি) দপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত থাকবেন। একই সঙ্গে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) এ এস এম ফারুককে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। পত্রে ৬ আগস্টের (আজ বৃহস্পতিবার) মধ্যে আদেশটি বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়।
এ ব্যাপারে আনিসুল হক প্রথম আলোকে বলেন, পিজিসিএলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে তদবির করে এ আদেশটি জারি করিয়েছে।