পিটিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া গ্রামে পাঁচ নারীকে পিটিয়ে জখম করেছে একদল বখাটে।
আহত ব্যক্তিরা হলেন কমেলা, নুরুন্নাহার, খোদেজা, মনজুয়ারা ও শাপলা। কমেলা ও নুরুন্নাহারকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা জানান, সাইফুল, আশরাফ ও ওহাব তাঁদের বাসায় বিদ্যুতের মিটার সংযোগ দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে সাত হাজার টাকা করে নেয়। দেড় বছরেও মিটার না পেয়ে বুধবার টাকা ফেরত চাইলে গেলে সাইফুল লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান।