পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের শাহিন আলী গত শনিবার পাটবোঝাই ট্রলি নিয়ে ধরমপুরে যাচ্ছিলেন। পথে আবদুল মান্নানের ছেলে মাশরাফি ট্রলির পেছনে ঝুলতে গিয়ে ছিটকে পড়ে আহত হয়। এ নিয়ে গ্রামবাসী সালিসে ট্রলিচালককে এক হাজার টাকা জরিমানা করে। খবর পেয়ে শাহিনের ভাই খাইরুল ইসলাম (৪৫) বিস্তারিত জানতে ধরমপুরে মান্নানের বাড়িতে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত লোকজন খাইরুলকে এলোপাতাড়ি পেটায়। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।  কুষ্টিয়া অফিস