পিটিেয় জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির সহসভাপতি ও বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বশির আহমেদকে (৫৬) গতকাল শনিবার ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা তিনটার দিকে বালুয়াকান্দি আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজের সামনে বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা বশির আহমেদের ওপর হামলা করেন। বশিরকে ঢাকার ডেমরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এমন একটি ঘটনার খবর শুনেছি। তবে কেউ এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি।’