পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর বাজারে কালীনগর গ্রামের যুবদলের কর্মী হীরা ব্যাপারী (২৫) গতকাল রোববার সন্ধ্যায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় আওয়ামী লীগের কর্মী আবদুল মালেক তাঁর কাছে জানতে চান, তিনি কেন ভোট দিতে যাননি। এ নিয়ে বাগিবতণ্ডা শুরু হলে আওয়ামী লীগের কর্মীরা হীরার বাঁ হাত ও ডান পা পিটিয়ে ভেঙে দেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আওয়ামী লীগের কর্মী আবদুল মালেক হীরার ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  নাটোর প্রতিনিধি