পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের তুজারভাংগা এলাকায় গত রোববার নির্মাণাধীন একটি বাড়ির তত্ত্বাবধায়ক শরীফ হোসেনকে (২৮) পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি উপজেলার চন্দ্র শেখরদী গ্রামে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির মালিক মুক্তিযোদ্ধা আবদুল বাতেন ভূঁইয়ার স্বজনেরা জানান, দুর্বৃত্তরা এসে প্রথমে বাড়ির মালিককে খুঁজতে থাকে। মালিককে না পেয়ে তারা তত্ত্বাবধায়ক শরীফকে বেদম পিটিয়ে আহত করে পালিয়ে যায়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।