পিটিয়ে ও শ্বাসরোধে গৃহবধূকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল ঘোষপাড়া গ্রামে গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি অসীম সূত্রধরের স্ত্রী আঁখি সূত্রধর (১৮) এবং উল্লাপাড়া উপজেলার বড়হর গ্রামের নান্টু সূত্রধরের মেয়ে। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। ছয় মাস আগে তাঁদের একটি ছেলেসন্তান হয়।পুলিশ ও গৃহবধূর আত্মীয়স্বজন দাবি করছে, বিয়ের সময় যৌতুক দেওয়া হয়। এরপর আরও যৌতুকের দাবিতে আঁখির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মাঝেমধ্যেই তাঁকে নির্যাতন করেন। এরই জের ধরে মঙ্গলবার রাতে অসীম তাঁর স্ত্রীকে বেদম মারপিট করেন। একপর্যায়ে বালিশ দিয়ে মুখ চেপে তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের মধ্যে ফেলে পালিয়ে যান।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে মারপিট করার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গৃহবধূর ভাই বিপুল সূত্রধর বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেছেন। আসামিরা সবাই পলাতক।