প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরে গতকাল দুপুরে এক তরুণীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ফতুল্লা মডেল থানার এসআই নাজমুর রহমান বলেন, ইসদাইর বাজার এলাকার সেকান্দার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত সিরাজ ব্যাপারীর মেয়ে মুক্তার সঙ্গে পাশের ভাড়াটিয়া আবদুল মান্নানের মেয়ের ঘরের বাতি জ্বালানো নিয়ে ঝগড়া হয়। মান্নান ও তাঁর মেয়ে শিল্পী, ছেলে আল আমীন ও বাবুল মুক্তাকে ধরে মারধর করে জখম করেন। পরে আশপাশের লোকজন শিল্পীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ মান্নান ও শিল্পীকে আটক করেছে ।