পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামে গতকাল মঙ্গলবার আবদুল জলিল (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে আবদুল জলিলের সঙ্গে তাঁর ভাতিজা নাজমুল হুদার বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকালে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতে গেলে ভাতিজা নাজমুল হুদা বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে নাজমুল হুদার লোকজনের মারধরে ঘটনাস্থলেই আবদুল জলিল মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি কায়ছার আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাইবান্ধা প্রতিনিধি