পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পিটিয়ে জখম করা এক যুবক গত মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পুলিশ বলছে, মাদকের লেনদেন নিয়ে বিবাদের কারণে তাঁকে পেটানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ওই যুবকের নাম আরিফুল ইসলাম (২৮)। তাঁর বাড়ি নগরের গুড়িপাড়া এলাকায়। সিটি বাইপাসের রায়পাড়া এলাকায় রাস্তার পাশের এক আমবাগানে আহত অবস্থায় আরিফুল ইসলাম পড়ে ছিলেন। সকালে স্থানীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।