পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত রোববার এক প্রতিবন্ধী নারীকে হত্যার অভিযোগ উঠেছে। রাতে উপজেলার ইছাখালী ঈদগা এলাকার সড়কে বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অজ্ঞাত পরিচয় এক প্রতিবন্ধী নারী। মিল্লাত হোসেন নামের এক রিকশাচালক তাঁকে সড়ক থেকে সরতে বলেন। তিনি না সরলে মিল্লাত তাঁকে অশ্লীল গালি দেন। পরে ওই প্রতিবন্ধী লাঠি দিয়ে মিল্লাতের মাথায় আঘাত করেন। এতে মিল্লাত ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে ওই নারীকে হত্যা করেন। থানার ওসি ফোরকান সিকদার বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে।