পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেওয়ান রানা (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।দেওয়ান রানা আখাউড়া পৌর শহরের দুর্গাপুর এলাকার দেওয়ান তাবরিজুল হকের ছেলে।