পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিপক্ষের হামলায় মজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মজিবুরের পরিবারের বরাত দিয়ে ফতুল্লার বক্তাবলী পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল হুদা বলেন, একখণ্ড জমি নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে মজিবুরের বিরোধ চলে আসছে। শনিবার রাত আটটার দিকে ওই প্রতিবেশী ও তাঁর লোকজন মজিবুরকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে চাষাঢ়া বালুর মাঠ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে তিনি মারা যান।