পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালিসের কথা বলে ডেকে নিয়ে মুন্নাফ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর গাছে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। পুলিশ গত শুক্রবার রাতে ওই গ্রামের একটি বাড়ির পাশের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ননদাও উত্তরপাড়া গ্রামে।শাহজাদপুর থানা সূত্র নিহতের আত্মীয়স্বজনদের বরাত দিয়ে জানায়, গত বুধবার বিকেলে সালিসের কথা বলে একই গ্রামের ইউনুস নামের এক ব্যক্তি মুন্নাফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। মুন্নাফের স্বজনেরা অভিযোগ করে বলেছেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। মুন্নাফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুন্নাফের ভাই জনাব আলী শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।