পিটুনি দিয়ে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত শুক্রবার রাতে এক কিশোরকে চুরি করার অভিযোগে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, উজানচর ইউনিয়নের জমিদার ব্রিজ এলাকার এরশাদের বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি হয়। এরশাদের অভিযোগ, ওই কিশোর ও তার বন্ধুরা এ ঘটনায় জড়িত। স্থানীয় লোকজন শুক্রবার রাতে ওই কিশোরকে দেখতে পেয়ে মারধর করেন। গতকাল দুপুরে তাকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি