পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় মহানগরের প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কে ওই উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সমাজসেবক আনোয়ার হোসেন প্রমুখ।