পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার আয়োজনে ধান কাটা এবং পিঠা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর। খামার ব্যবস্থাপনা শাখার তত্ত্বাবধায়ক অধ্যাপক মো. আবদুস সালাম বলেন, এ বছর ১৮০ একর জমিতে আমন ধান রোপণ করা হয়েছিল। অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা সচ্চিদানন্দ দাস চৌধুরী, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন আবদুল কুদ্দুছ, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক লুৎফুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।