প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগের উদ্যোগে গতকাল সোমবার দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এ কে এম সোলাইমান আলী, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক গাজি রহমান প্রমুখ। উৎসবে মহিলা কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রীদের ১০টি স্টল ছিল। চন্দ্রপুলি, ভাপা, নকশি, গকুল, চিতই, পাটিসাপটা, আন্দোসা, বিস্কুট, তালের পিঠাসহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন শিক্ষার্থীরা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।