প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারও সাজা যাবজ্জীবন, কারও বিভিন্ন মেয়াদে, কারও বা খণ্ডকালীন। সবাই এই মাঘের শীতের পিঠা থেকে বঞ্চিত। এ জন্য মাদারীপুর জেলা কারাগারে বন্দীদের জন্য পিঠা উৎসবের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে ৪৯৯ জন বন্দীর মাঝে বিভিন্ন ধরনের পিঠা বিতরণ করা হয়। মাদারীপুর জেলা কারাগারের জেলার মো. দিদারুল আলম জানান, কারাগারে বন্দীরা শীতকালীন পিঠা খাওয়া থেকে বঞ্চিত থাকেন। তাই তাঁদের জন্য এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠা উৎসবে বন্দীরা লাইনে দাঁড়িয়ে থেকে বিভিন্ন রকমের পিঠা নেন। এ সময় তাঁদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।