পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সাংস্কৃতিক সংগঠন শ্রুতির উদ্যোগে পালিত হলো পিঠা উৎসব। গতকাল দিনভর নগরের রিকাবীবাজার এলাকার পুলিশ লাইনস উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসব হয়। উৎসবে হরেক রকমের পিঠা বিক্রির পাশাপাশি বিভিন্ন শিল্পী নৃত্য-গান-আবৃত্তি পরিবেশন করেন। সকাল ছয়টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণও বক্তব্য দেন। আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য দেন সুকান্ত গুপ্ত।