পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাঙালিয়ানায় সাজব সাজ, পিঠা উৎসবে মাতব’ স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার বসন্তবরণ উপলক্ষে পিঠা উৎসবে মেতেছিলেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, সহ-উপাচার্য মোহাম্মদ আলী, এলএমএ অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের ডিন রবিউল হক, সিএসই অনুষদের ডিন আলী আজগর ভূঁইয়া, রেজিস্ট্রার জেহাদ পারভেজ প্রমুখ।