পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে পিঠা উৎসব হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ। এ সময় অন্যদের মধ্যে ইউএনও রাসেল সাবরিন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মওলা প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা ভাপা, চিতই, পাটিসাপটাসহ প্রায় ৫০ পদের পিঠা তৈরি করে ৩০টি স্টলের মাধ্যমে প্রদর্শন করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ