পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার লেকচার থিয়েটার ভবনে এ উৎসবের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. হানিফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক হামজা মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ। এই উৎসবে নারকেল বরফি, চেরি, পাক্কন, হুলদ, ডিমের সবজি পিঠা, ভাপা, নারকেল পুলি, নকশিসহ প্রায় ৫০ ধরনের পিঠা প্রদর্শন করা হয়।