পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজে গতকাল রোববার বসন্ত ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান ও কলেজের উপাধ্যক্ষ কামরুন নাহার। কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক পান্না রানী রায়, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক, ইংরেজি বিভাগীয় প্রধান এস এম মাহবুবুল আলম শাহ, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, রামপুর নাসির মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ এ কে এম মজিবুর রহমান প্রমুখ।

প্রতিনিধি, ফেনী