পিঠা উৎসব
‘ঐতিহ্যের হলদে পাতায় চিরহরিৎ তান’ স্লোগান নিয়ে কুমিল্লার হোমনা উপজেলার রেহানা মজিদ মহিলা কলেজে গতকাল সোমবার দিনব্যাপী পিঠা উৎসব হয়। সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ওই উৎসব হয়।পরে এ উপলক্ষে কলেজ মাঠে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক। হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা মো. আবদুল মজিদ, কলেজের প্রধান পৃষ্ঠপোষক রেহানা মজিদ, কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান এবং হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল আহমেদ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন রিফাত-উন-নেছা। জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক বলেন, বাঙালির চেতনা ও ঐতিহ্যকে বিকশিত করার জন্য গ্রামীণ পর্যায়ে এমন উদ্যোগ বেশি বেশি করে নিতে হবে। হারিয়ে যাওয়া পিঠা উৎসব থেকে পিঠার নামও জানতে পারবে।