পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি সেনানিবাসে ২০৩ ব্রিগেডের ব্যবস্থাপনায় ও খাগড়াছড়ি ব্রিগেড লেডিস ক্লাবের উদ্যোগে সেনানিবাসের অভ্যন্তরে গিরিশোভা পার্কে গতকাল মঙ্গলবার বিকেলে পৌষ পিঠা মেলার আয়োজন করা হয়। পৌষ পিঠা উৎসব উদ্বোধন করেন খাগড়াছড়ির ব্রিগেড কমান্ডার ব্রি. জেনারেল কাজী মুহামঞ্চদ শামসুল ইসলাম। অনুষ্ঠানে জেলার সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের লোকজন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধীন বিভিন্ন সেনা জোন, বিজিবি, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পিঠার পসরা বসিয়ে বাঙালি ও আদিবাসীদের পিঠা প্রদর্শন করা হয়। পরে সেসব পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। পিঠা মেলা উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।