প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইলেভেন স্টার মাঠে গতকাল শনিবার পিঠা উৎসব ২০১৫ হয়েছে। সকাল নয়টা থেকে উৎসব স্থলে অর্ধশতাধিক স্টলে নানা রকমের পিঠা বিক্রয় শুরু হয়। বিকেল সাড়ে চারটায় জনতা ব্যাংকের পরিচালক সৈয়দ বজলুল করিম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উৎসবে আয়োজক কমিটির সভাপতি অধ্যক্ষ মুর্শেদুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পথকলি ট্রাস্টের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী। পিঠা উৎসবে যোগ দিয়েছেন ভারতের আসাম রাজ্যের শিলচরের সন্তোষ চন্দ ও মঞ্জুশ্রী দাসের নেতৃত্বে ১৭ সদস্যের একটি সাংস্কৃতিক দল।