প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে জাহেদা সফির মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে লালনসঙ্গীতের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার কলেজে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহবুদ্দিন খান। এ উৎসরের উদ্বোধন উপলক্ষে কলেজ অধ্যক্ষ সাব্বির আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন মুজাহিদ বিল্লাহ ফারুকী, জাওয়াদুল হক, ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।