পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সুবিধাবঞ্চিতদের শিক্ষাপ্রতিষ্ঠান ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গতকাল দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। সকালে ৭০০ শিক্ষার্থীকে পিঠা খাইয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট লেডিস ক্লাবের সভানেত্রী মিতা হক। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ আহাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক তামান্না নাসরিনা, সংগীতশিল্পী লাভলী দেব, জেলা সমাজসেবা কর্মকর্তা হায়দার ভূঁইয়া বক্তব্য দেন। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নিবাস রঞ্জন দাশ স্বাগত বক্তব্য দেন।