পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরেক রকমের পিঠার সমাহার। চিতই, পাটিসাপটা, গোলাপ, ভাপা, নকশি, মাখন জামাইবরণ, কচি, বরই, কলা, তারা—তালিকায় কী নেই। গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে বসেছিল পিঠা উৎসব। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের ডিসি হিলে দিনব্যাপী এই উৎসব হয়। শতায়ু অঙ্গন এই পিঠা উৎসবের আয়োজন করে। আগত দর্শনার্থীরা পিঠা পরখ করে দেখেছেন। কেউ কেউ নিয়েছেন স্বাদও।