পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষের শেষেও খুলনায় নেই শীতের তীব্রতা। শীতের আমেজকে উপভোগ্য করে তুলতে ভোলেননি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবের মৌসুম শীতকে আরও উৎসবমুখর করতে দিনভর তাঁরা আয়োজন করেছিলেন ঐতিহ্যবাহী পিঠাপুলি উৎসবের। গতকাল ‘শীত কুয়াশায় জমবে মেলা, পিঠা উৎসবে সারা বেলা’ শিরোনামকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই হরেক স্বাদের পিঠার সমাহার ঘটিয়েছিলেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।