পিঠা ও ফুলে বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ও জামালপুরের সরিষাবাড়ীতে বসন্তকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার ফাল্গুনের প্রথম দিনে পিঠা উৎসব, পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে টাঙ্গাইল সার্কিট হাউস প্রাঙ্গণে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
এদিকে গতকাল দুপুরে জামালপুরের সরিষাবাড়ী ডিগ্রি কলেজ ও সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বসন্তবরণ উৎসব উদ্যাপিত হয়।